বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতাবাদে ওষুধ কোম্পানীর ইনচার্জের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার পলাশ বাড়ি নামের একটি ম্যাচ থেকে হযরত আলী (৩০) নামে ওষুধ কোম্পানীর ইনচার্জের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রাত ৯টায় পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করে। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার খানকুড়ি গ্রামের চাঁন মিয়ার পুত্র। বেশ কিছুদিন ওই ম্যাচে আরও ৪ জনের সাথে থেকে তিনি ইনস্পেটা ওষুধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সহপাঠীরা ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে সে কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলো। কথাবার্তাও কম বলছিলো।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তদন্ত চলছে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com