বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার শিমুলঘর, কররা, নারায়নখোলা ও বেঙ্গাডোবা এলাকায় পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিবাহরোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতাসহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বার্থান্বেষী একটি মহল দেশকে বারবার চুরির চ্যাম্পিয়ন করেছে। এরা দেশের অর্থ বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। তিনি বলেন, “দেশ ও মানবতার পক্ষে সবাই একত্রিত হলে চাঁদাবাজরাও শেখ হাসিনার মতো পালাতে বাধ্য হবে।” গতকাল মঙ্গলবার বিকেলে বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ নজর দিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে দেশের হবিগঞ্জের সুতাং নদীসহ বিভিন্ন জেলায় অবস্থিত ৬টি বিপন্ন নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পরিকল্পনা কমিশনের কাছে পৃথক ছয়টি প্রকল্প প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক হিসাবে এবং বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। নদীগুলো উদ্ধার করা গেলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ উন্নয়নমুখী ও জনবান্ধব একজন নেতা। তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চলছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপকে জড়িয়ে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক অপপ্রচার। এ ধরণের অসত্য প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় পিটিআই রোডস্থ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফিসারির পাহারাদার জাহাঙ্গীরের অপমৃত্যুকে নিয়ে চলছে নাটকীয়তা। তিনটি তদন্ত সংস্থার প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট, ময়না তদন্ত ও ডিএনও রিপোর্টে হত্যার কোন প্রমান না মিললেও বাদী বারবার নারাজি দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৎকালীন সময় নবীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। অপর দিকে আদালতে বাদীর দায়েরকৃত বিস্তারিত
কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা চুনীলাল নন্দী মজুমদার পরলোকগমন করেছেন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত জিতেন্দ্র নন্দী মজুমদারের পুত্র চুনীলাল নন্দী মজুমদার দীর্ঘদিন ধরে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার বসবাস করতেন। গত ২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১.১৫ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে পরলোকগমণ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যা, নাতনী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জ জংশনে আটকে পড়েন হাজারো যাত্রী। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ভোগের সৃষ্টি হয়। রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সিলেটগামী ও সিলেট থেকে ঢাকাগামী একাধিক ট্রেন শায়েস্তাগঞ্জ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল দিন দিন যেন সাধারণ মানুষের জন্য আতঙ্কের স্থানে পরিণত হচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ হাসপাতাল প্রাঙ্গণে দালালের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। প্রতিদিনই ঘটছে মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা। এতে অসুস্থ রোগী ও স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন, পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে পইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান (৩০) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সে শায়েস্তানগর বাজারে মাছ কিনতে এলে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে বৈষম্য মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বিকালে আদালতে প্রেরণ করেন। পুলিশ জানায়, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে চাঞ্চল্যকর রফিক মিয়া হত্যা মামলার লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান (৪০) কে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক কামরুল হাসান চার্জশীট গ্রহণ করেন। চার্জশীটভূক্ত অপর অভিযুক্তরা হলেন, বামকান্দি গ্রামের মৃত বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com