শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী মোবাইল কোর্টের অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উপজেলার শিমুলঘর, কররা, নারায়নখোলা ও বেঙ্গাডোবা এলাকায় পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক ড্রেজার মেশিন, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। বালু উত্তোলনের ফলে কৃষিজমি, বসতবাড়ি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে। অভিযানে স্থানীয় এলাকাবাসীও উপস্থিত থেকে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান। তারা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। এতে পরিবেশ, কৃষি ও অবকাঠামোর ক্ষতি হয়। তাই জনস্বার্থে এ ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনস্বার্থে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কেউ আইনের বাইরে নয়। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এ উদ্যোগে এলাকায় অবৈধ বালু উত্তোলন অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com