সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’- এর কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্যবিবাহরোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতাসহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। সংস্থার কার্যক্রম প্রসারের লক্ষ্যে গত মঙ্গলবার রাতে সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি সাগর দাশ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সদস্য কপিল দাশ, সত্যব্রত দাশ, জয়ন্ত কুমার দাশ জয় প্রমুখ। কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন- তীর্থ দাশ, দীপ দাশ, প্রশান্ত দাশ, গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ। সর্বসম্মতিক্রমে- দশম শ্রেণির শিক্ষার্থী তীর্থ দাশকে সভাপতি, নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কৃতিপুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com