সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নবীগঞ্জে অপমৃত্যু নিয়ে নাটক তদন্ত প্রতিবেদনে ৩বার নারাজি সাংবাদিক পরিবারকে হয়রানী

  • আপডেট টাইম বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফিসারির পাহারাদার জাহাঙ্গীরের অপমৃত্যুকে নিয়ে চলছে নাটকীয়তা। তিনটি তদন্ত সংস্থার প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট, ময়না তদন্ত ও ডিএনও রিপোর্টে হত্যার কোন প্রমান না মিললেও বাদী বারবার নারাজি দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৎকালীন সময় নবীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। অপর দিকে আদালতে বাদীর দায়েরকৃত হত্যা মামলাটি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তৎকালীন সময়ে বিশাল মানববন্ধন করেছিলেন এলাকাবাসী ও সাংবাদিক সমাজ। ওই মানববন্ধন থেকে মামলাটি মিথ্যা সাজানো বলে দাবী করে অহেতুক সাংবাদিক পরিবারকে হয়রানী না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বাদীর আক্রোশের শিকার হচ্ছেন-নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর, দৈনিক শ্যামল সিলেট এবং আজকের হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও তার চাচা মিজানুর রহমান শিকদারসহ সাংবাদিক পরিবারের ১৪ জন। অপমৃত্যুর ঘটনাকে পুর্ব আক্রোশে হত্যা মামলা বলে আদালতে মামলা করেন নিহত জাহাঙ্গীর মিয়ার ১ম স্ত্রী রোজিনা বেগম।
উল্লেখ্য যে, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এমএ মুনিম চৌধুরী বাবু’র মালিকানাধীন ফিশারী নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওর এলাকা থেকে ২০২১ সালের ২০ জুলাই বিকালে জাহাঙ্গীর মিয়ার (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এব্যাপারে নবীগঞ্জ থানায় পুলিশ একটি অপমৃত্যু মামলা নং-১২৫৯ রেকর্ড করেন।
ঘটনার প্রায় একমাস পর পূর্ব বিরোধের জেরে মৃত জাহাঙ্গীর মিয়ার ১ম স্ত্রী রোজিনা বেগম হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সিআর-২৮৩/২১ (নবী) দায়ের করেন। তিনি মামলায় বলেন, ঐদিন রাতে তার স্বামীকে আসামীরা হত্যা করে ঘরে লাশ ঝুলিয়ে রাখে।
বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ থানাকে দায়িত্ব প্রদান করেন। নবীগঞ্জ থানা পুলিশ তদন্ত করে ময়না তদন্ত রিপোর্ট ও ডিএনও টেষ্টের আলোকে ফাইনাল রিপোর্টে ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করেন। বাদী প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। বিজ্ঞ আদালত মামলাটি দ্বিতীয় দফায় হবিগঞ্জ পিবিআইয়ের কাছে তদন্তের জন্য প্রেরণ করেন।
পিবিআই’র তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শরীফ মোঃ রেজাউল করিম দীর্ঘ এক বছর তদন্ত করে ঘটনাটি আত্মহত্যা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পিবিআই’র তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধেও বাদী আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। বিজ্ঞ আদালত তৃতীয় দফায় সুষ্টু তদন্তের জন্য হবিগঞ্জ সিআইডিকে প্রদান করেন।
তৃতীয় দফায় সিআইডি তদন্ত কর্মকর্তা এসআই মোঃ নয়ন মিয়া আদালতে এক বছর তদন্ত করে জাহাঙ্গীর গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে এবং যাদেরকে আসামী করা হয়েছে তাদের কোন সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে তাদেরকে অব্যাহতি প্রদানের জন্য আবেদনসহ প্রতিবেদন দেন। মামলার বিগত তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আসামি মিজানুর রহমান শিকদারগংদের সাথে ভিকটিম মৃত জাহাঙ্গীর মিয়া’র বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা ছিল। আত্মহত্যার আগে জাহাঙ্গীর মিয়া তার চাচাতো বোন ইয়াসমিন বেগমকে ২য় বিবাহ করেন। ২য় স্ত্রী বিবাহের কিছুদিন পর ইয়াসমিন বেগম সৌদি আরব চলে যায়। ২য় স্ত্রীর সাথে মৃত জাহাঙ্গীর মিয়ার ফোনে কথাবার্তা হতো। ঘটনার সময় প্রবাসী স্ত্রীর সাথে মৃত জাহাঙ্গীরের মান অভিমান চলছিল।
এবারও তদন্ত প্রতিবেদনে বাদীনি রোজিনা বেগম ক্ষিপ্ত হন। তিনি তৃতীয় দফা নারাজী পিটিশন দাখিল করেন, এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বর্তমানে ডিবি হবিগঞ্জকে ৪র্থ দফা তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেছেন। বর্তমানে হবিগঞ্জ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছেন।
এব্যাপারে মামলার অভিযুক্ত আসামি মিজানুর রহমান শিকদার বলেন, আমাদের উপর আক্রোশমুলক একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমার পরিবারে লোকজনসহ ১৪ জনকে হয়রানি করা হচ্ছে। তিনটি সংস্থা তদন্ত করেছে। ময়না তদন্ত রিপোর্ট, ডিএনএ রিপোর্টে কোন কিছুতেই হত্যার আলামত মিলে নাই। হয়রানি করার জন্য এসব করা হচ্ছে আমরা সঠিক বিচার চাই। এছাড়া পুলিশের রিপোর্টে মৃত্যুর পুর্ব মুহুর্তে জাহাঙ্গীর মিয়া তার প্রবাসী স্ত্রী ইয়াসমিন আক্তারের সাথে ভিডিও কলে আলাপরত ছিল বলে উল্লেখ্য রয়েছে। কিন্তু মোবাইল বিকল হওয়ায় সেই আলামত জব্দ করা যায়নি।
এ ব্যাপারে বাদী রোজিনা বেগমের সাথে বারবার যোগাযোগ করা হলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পওয়া যায়। এইজন্য তার বক্তব্য জানা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ ডিবির ওসি একেএম শামীম হাসান বলেন, মামলাটি খুবই সেনসেটিভ, আমরা মামলাটির সার্বিক বিষয় তদন্ত করছি। এখন তদন্তের বাইরে কিছু বলা যাবে না।
উল্লেখ্য, মৃত জাহাঙ্গীর মিয়া ঘটনার প্রায় ৩ মাস পূর্ব থেকে সাবেক এমপির ফিশারীতে পাহারাদার হিসেবে কাজ করে আসছিল। জাহাঙ্গীর কুর্শি ইউপির কুর্শি গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ওই ফিশারীর পাড়ে সফিক মিয়ার একটি ঘরে বসবাস করে আসছিলেন। সাবেক এমপি তার ফিশারী রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত পাহারাদারদের জন্য একটি ঘর নির্মাণ করেন। ওই ঘরে থাকতেন জাহাঙ্গীর। কিন্তু ২০ জুলাই মঙ্গলবার সকালে জহাঙ্গীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই দিনই কুর্শি গ্রামের লাল মিয়া লেবুর চারা নিয়ে বেলা ৩ টায় বাউসা ইউপির গুঙ্গিয়াজুড়ি হাওরে সাবেক এমপির ফিশারীতে যান। তিনি সফিক মিয়ার ঘর তালা বদ্ধ দেখে চলে যান নতুন ঘরে। সেখানে গিয়ে জাহাঙ্গীরের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। নির্জন স্থানে কেউ তার চিৎকার শুনতে পায়নি। ঘটনাটি তার মালিক সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু’কে জানান। খবর পেয়ে তৎকালীন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল যান। ঘটনাস্থল পরিদর্শন করেন তৎকালীন বাহুবলের সার্কেল এসপি আবুল খায়ের। পুলিশ মৃত জাহাঙ্গীরের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। পরে জাহাঙ্গীরের মৃতদেহ’র ছুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এব্যাপারে নবীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com