মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ জংশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ

  • আপডেট টাইম বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জ জংশনে আটকে পড়েন হাজারো যাত্রী। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে এ দুর্ভোগের সৃষ্টি হয়। রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সিলেটগামী ও সিলেট থেকে ঢাকাগামী একাধিক ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে থেমে যায়। এতে নারী-শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনের প্ল্যাটফর্মে অপো করতে গিয়ে খাবার-পানি সংকটে পড়েন। আটকে পড়া যাত্রী আবদুল মালেক বলেন, “সকালে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলাম। শায়েস্তাগঞ্জ এসে ট্রেন দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম একটু পর ছাড়বে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ট্রেন চলল না। ছোট বাচ্চাদের নিয়ে চরম কষ্টে পড়েছি।”
আরেক যাত্রী রোকসানা আক্তার বলেন, “ট্রেনে বসে থাকতে থাকতে বাচ্চারা কান্নাকাটি শুরু করে। পানিও শেষ হয়ে গিয়েছিল। রেলওয়ের পক্ষ থেকে কোনো সাহায্য মেলেনি।”
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় ট্রেনে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, এরপর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে সিলেট ফায়ার সার্ভিস জানিয়েছে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রায় তিন ঘণ্টা পর সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট স্টেশনে আটকে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়। একই সঙ্গে মাইজগাঁও স্টেশনে আটকে থাকা উপবন এক্সপ্রেসও গন্তব্যে যাত্রা শুরু করে। তবে কয়েক ঘণ্টার জন্য হলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগে ভোগান্তির সীমা ছিল না বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com