বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সদর উপজেলার বামকান্দি গ্রামের রফিক হত্যাকান্ড লোকড়া ইউপি চেয়ারম্যান কায়সারকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে চাঞ্চল্যকর রফিক মিয়া হত্যা মামলার লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান (৪০) কে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক কামরুল হাসান চার্জশীট গ্রহণ করেন।
চার্জশীটভূক্ত অপর অভিযুক্তরা হলেন, বামকান্দি গ্রামের মৃত আব্দুর রহমান মেম্বারের পুত্র ইউনিয়ন চেয়ারম্যান কায়সার রহমানের ভাই আসাদুজ্জামান, নওসাদ মিয়া, কদ্দুছ মিয়া, ফারুক মিয়ার পুত্র ওয়াহিদ মিয়া, আনছব মিয়ার পুত্র আশিকুর রহমান, ছালেক মিয়া, মোশারফ মিয়া, ফারুক মিয়া, জাফরীন বেগম পারভিন, শারফিন বেগম ও সমরাজ বেগম।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ মার্চ হযরত শাহ নুর জামাল শাহ ওরসে নাগরদোলায় চড়াকে কেন্দ্র করে বাদী সাকিব মিয়ার সাথে আসামি মোশারফের ঝগড়া হয়। বাদীর পিতা হাজী রফিক মিয়া ওই বিষয়ে বিচারপ্রার্থী হলে ইউনিয়ন চেয়ারম্যান কায়সার রহমানসহ প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। পরের দিন ৭ মার্চ সকালের অভিযুক্তরা চেয়ারম্যান কায়সার রহমানের নেতৃত্বে বামকান্দি বাজারের উত্তর পাশে সাকিব মিয়ার পিতা হাজি রফিক মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হয়। পরে আশংকাজনক অবস্থায় রফিক মিয়াকে ঢাকা শহীদ সোহওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
এ ঘটনায় সাকিব মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। (হবিগঞ্জ থানার মামলা নং-১৫, জিআর নং-৫৫/২৪।
বাদী আক্ষেপ করে জানান, চেয়ারম্যান কায়সার একজন আওয়ামী লীগ নেতা। তিনি গত নির্বাচনে এমপি আবু জাহিরের ছত্রছায়ায় থেকে ভয়ভীতি দেখিয়ে ভোটারদেরকে সেন্টার থেকে বের করে জোরে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েন। বিগত সরকারের আমলে হত্যা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এমপি আবু জাহির আপ্রাণ চেষ্টা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯-০৭-২০২৫ইং তারিখে হবিগঞ্জ সদর থানার এসআই প্রদীপ রায় আদালতে চার্জশীট প্রদান করেন। বাদী আশাবাদী তিনি ন্যায় বিচার পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com