বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার ফ্রি মেডিকেল ক্যাম্প।
গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় পিটিআই রোডস্থ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার। হবিগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করে হবিগঞ্জ পৌরসভার সিনিয়র সিটিজেন সেন্টার। কর্মসূচীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মিহির কান্তি অধিকারী, কনসালটেন্ট ডা. আমিনুর রহমান চৌধুরী ও ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সমীর কান্তি দেবনাথ। অনুষ্ঠানে আগত অতিথিগণ পৌর নাগরিকদের স্বাস্থ্য সেবায় হবিগঞ্জ পৌরসভার প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com