মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নিখোঁজের ৭ দিন পার হলেও এক কিশোর গ্যারেজ শ্রমিক উদ্ধার না হওয়ায় পরিবার রয়েছে চরম অনিশ্চিতায়। জানা যায়, গত ৮ মার্চ সকাল সাড়ে ৮টার সময় পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত আঃ রশীদ গাজীর ছেলে নয়ন মিয়া (১২) চুনারুঘাট দক্ষিণ বাসস্ট্যান্ডের কোরবান আলীর গ্যারেজে কাজ করতে আসে। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ মার্চ গভীর রাতে ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের দিক-নির্দেশনায় এসআই ফারুক হোসেন, এসআই দুলাল মিয়া, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল হাশিমের পুত্র মোঃ সুজন মিয়া (২২), ইছবপুর গাংপাড় গ্রামের মৃত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ মার্চ রাত থেকে ১৫ মার্চ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, রিপন মড়া, এসএম ইউসুফ (৪৪), স্বপন মিয়া (২০), মোঃ বাচ্চু মিয়া (৪০), এবং বিজিবি কর্তৃক ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামী জমসেদ চৌধুরী (২৬), অলিউর রহমান ও বিজিবি বিস্তারিত
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে করগাঁও ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ জালাল আহমদ, বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫) কে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর করার দায়ে জাহাঙ্গীর মিয়া (১৯) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত- জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের গ্রামের মাফু মিয়ার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সরকারি দায়িত্ব পালনে কর্মকর্তাগণের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে তাঁদের আন্তরিকতাও দরকার। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের শতভাগ বাস্তবায়ন করা প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজন প্রশাসন এবং জনপ্রতিনিধিগণের সমন্বিত প্রয়াস। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে লিটন সাঁওতাল (৪২) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়- ২০০৪ সালে বন আইন অমান্য করায় চুনারুঘাট উপজেলার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে শশুর বাড়ি থেকে মোঃ সাদেক মিয়া (৩৪) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খেলু মিয়ার পুত্র। গতকাল ১৪ মার্চ সোমবার রাতের কোন এক সময় সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন সকালে ঘুম থেকে উঠে তার লাশ দেখতে পায়। সে মোড়াকরি গ্রামে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভাপতি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা উলটে চালক মিনহাজ উদ্দিন কাপ্তান (৩০) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকটে গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায়। নিহত মিনহাজ বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, অটোরিক্সা চালক বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে হত্যা মামলায় দুইমাস ধরে পলাতক আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরী। তিনি কর্মস্থল থেকে বারবার ছুটি নিচ্ছেন। সরকারি চাকরি বিধিমালার সব ছুটি নিয়ে তিনি এখন অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এ বিভাগের কার্যক্রম। এ অবস্থায় কর্মস্থলে অনুপস্থিতির জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১টায় এসআই মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় সদরের জাতুকর্ণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে সদরের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার মোঃ লাল মিয়ার পুত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পেট্টোল পাম্প এলাকায় পিডিবির বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামের এক কৃষক মারা গেছে। সে বহুলা ঠিকাদার বাড়ি এলাকার মকবুল হোসেনের পুত্র। গতকাল (১৪ মার্চ) সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ৩নং পুল পেট্টোল পাম্প সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে। শুধু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অদূরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল, মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬) ও রিপন ঘোষ (২৫)। মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সুত্রের খবরের ভিত্তিতে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে একদল পুলিশ রোববার ভোররাতে উল্লেখিত এলাকায় অভিযান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নে ৫৪ জন অস্বচ্ছল শিশুর খৎনা উপলক্ষে তাদের জামাকাপড় ক্রয়ের জন্য প্রত্যেককে এক হাজার টাকা করে উপহার দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সদর উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে শিশুদের খৎনা কার্যক্রমটি সম্পন্ন করেছে আহমদুল বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com