বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ২৮ কোটি টাকা মূল্যের একটি মুর্তি উদ্ধার ॥ মালিক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫) কে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে অভিযান চালায়ে অরুণ সরকারের বসত ঘরের একপাশে গরু রাখার ঘরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। যার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা। এ সময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকারকে আটক করা হয়। পুলিশের ধারনা, অরুণ সরকার মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মূল্যবান মুর্তিটি অরুনের হেফাজত থেকে উদ্ধার করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com