বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

১৮ বছর আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না লিটনের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে লিটন সাঁওতাল (৪২) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর মিডিয়া অফিসার সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়- ২০০৪ সালে বন আইন অমান্য করায় চুনারুঘাট উপজেলার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর মামলার সাক্ষীদের সাক্ষ গ্রহণ সম্পন্ন হলে অভিযোগ প্রমাণিত হয়। এতে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানাসহ গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরপর আত্মগোপনে চলে যায় লিটন। দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর শেষ রক্ষা হয়নি লিটনের। তার অবস্থান সম্পর্কে সন্ধান পায় র‌্যাব। রবিবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটন সাঁওতালকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com