বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নেশার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ॥ ছেলের ১৪ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর করার দায়ে জাহাঙ্গীর মিয়া (১৯) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত- জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের গ্রামের মাফু মিয়ার ছেলে। জানা যায়- নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের জাহাঙ্গীর মিয়া প্রায়ই নেশার করার টাকার জন্য পিতা-মাতাকে মারধর করে আসছিল। সোমবার বিকেলে পুনরায় পিতা মাতাকে মারধর করে জাহাঙ্গীর। পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর মিয়াকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে পিতা-মাতাকে মারধরের দায় স্বীকার করলে মোবাইল কোর্টের দ-বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় জাহাঙ্গীরকে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com