বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে ৭ জুয়াড়ী আটক জুয়া আইনে মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১টায় এসআই মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় সদরের জাতুকর্ণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ীদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে সদরের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার মোঃ লাল মিয়ার পুত্র জুনায়েদ মিয়া (২১), মৃত জাফর উল্লার পুত্র সাবু মিয়া (৫২), মৃত ইউনুছ মিয়ার পুত্র শামছু মিয়া (২২), মাইজের মহল্লার মৃত আঃ জব্বার মিয়ার পুত্র কমির উদ্দিন (২১), তাতারী মহল্লার ছাবির উল্লার পুত্র স্বপন মিয়া (৫০), জাতুকর্ণপাড়ার মৃত আরফান আলীর পুত্র আঃ রব (৪৫), বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত তসকির মিয়ার পুত্র হিবলু মিয়া (৪৫)।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, জুয়া মাদকসহ অপরাধমূলক কর্মকান্ডে যারাই জড়িত থাকবে তাদেরই গ্রেফতার করা হবে। কাউকেই নূন্যতম ছাড় দেয়া হবে না। সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে সমাজে কোন খারাপ লোক থাকবে না। অপরাধী যে ই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবেও বলেও তিনি কঠোর হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com