বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাতক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে হত্যা মামলায় দুইমাস ধরে পলাতক আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরী। তিনি কর্মস্থল থেকে বারবার ছুটি নিচ্ছেন। সরকারি চাকরি বিধিমালার সব ছুটি নিয়ে তিনি এখন অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এ বিভাগের কার্যক্রম। এ অবস্থায় কর্মস্থলে অনুপস্থিতির জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মীর সাজেদুর রহমানের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি সিলেটে একটি মিটিংয়ে আছে বলে ফোন কেটে দেন। এ বিষয়ে বক্তব্য জানতে আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায়, গত ৯ জানুয়ারি রাতে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ফান্দ্রাইল পাঁচ পীরের মাজারে বার্ষিক ওরস উপলক্ষে মেলা ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১২টার দিকে গানের অনুষ্ঠান চলাকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ফান্দ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর ছেলে বিআরটিসি গাড়ির চালক আফজাল চৌধুরীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে গুরুতর আহত হলে আফজালকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১২ জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন নিহত আফজাল চৌধুরীর ভাই তাউস মিয়া। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এজাহার নামীয় আসামিদের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদাল মিয়া চৌধুরীকে আসামী করা হয়েছে। মামলা পর থেকেই তিনি পলাতক রয়েছেন। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী দ্বীনবন্ধু দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি বছরের ২৬ জানুয়ারী থেকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দাল মিয়া চৌধুরী ছুটিতে আছেন, তার পর থেকে তিনি অফিসে আসেনা। তিনি স্যার না থাকায় নন ক্লিনিক অংশের ২৩ কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেন না। অফিসের কার্যক্রম কিছুটা ব্যাঘাত গঠছে। শুনছি তাঁর নামে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com