বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে টমটম উল্টে চালক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা উলটে চালক মিনহাজ উদ্দিন কাপ্তান (৩০) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকটে গতকাল সোমবার ভোর সাড়ে ৫ টায়। নিহত মিনহাজ বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, অটোরিক্সা চালক মিনহাজ বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে ভাড়ার বিনিময়ে মাছের আড়তে নিয়ে যেত। গতকাল সোমবার ভোর সকালে সে তার অটোরিক্সা নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। আড়িয়ামুগুর থেকে কিছুদূরে জিলুয়া গ্রামের নিকট পৌছলে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম বলেন, অটোরিক্সা চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে গর্তে পরে টমটমের নিছে পড়ে সে মৃত্যু বরন করেন। তার অটোরিক্সায় কোন যাত্রী না থাকায় আর কোন আহত হয়নি। মৃত্যের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com