মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে এডঃ মোঃ এনামুল হক সেলিম। গত ১৮ ফেব্র“য়ারী তিনি এ পদত্যাগপত্র জমা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে দাখিলকৃত পদত্যাগপত্রে এনামুল হক সেলিম উল্লেখ করেন, বিএনপি’র দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি একাধিক পদে থাকার বিধান নেই। তাই তিনি দলকে শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসা ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। ফলে চুরি-ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে কতিপয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই এসব চলছে। প্রতি রাত বিভিন্ন স্থান থেকে শত শত যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশন থেকে ট্রেনে আসা যাওয়া করছে। সন্ধ্যার পর থেকেই ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগহ ও বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গণঅনশন আর মানববন্ধনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরূদ্ধার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গনশ্যামপুর গ্রামে মাদক সেবনের টাকার জন্য রুজিনা আক্তার (৩৫) নামের এক প্রবাসী স্ত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে মাদকসেবী স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত এমরান হোসেনের কন্যা। জানা যায়, আজ থেকে ১৫ বছর আগে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে আরজু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে আজমিরীগঞ্জের আজিমনগর মাদরাসার ছাত্র নুরুল ইসলাম নাঈম। ২য় স্থান অর্জন করেছে বড়ইউড়ি মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান এবং ৩য় স্থান অর্জন করেছে একই মাদরাসার ছাত্র আরিফুল ইসলাম বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের মৃত ছইব উল্লার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ কদ্দুছ আলী (৪৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নালমুখ বাজার থেকে মাদক বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে গজনাইপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২৫ জন করে দক্ষ, শিক্ষিত ও সচেতন নারীদের নিয়ে ৩টি কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারস্থ হোসেন কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর উদ্যোগে ও নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত এবং সম্পৃক্তকরণে বিশেষ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে হবিগঞ্জ জেলা তথ্য অফিস। রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী, জেলা তথ্য অফিসার বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সামরিনা নওশিন দীনার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাহাথির মোহাম্মদের সঞ্চালনায় কর্মী সভার শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বারেক, বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পাহাড়ী অঞ্চল বলে খ্যাত দিনারপুর পরগনায় নির্বিচারে পাহাড় কেটে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে চলছে কয়েকটি পাহাড় খেকো চক্র। পাহাড় সংরক্ষণ ও পরিচর্যার অভাবে দিনারপুরঞ্চলের অপরূপ সৌন্দর্য্য হারিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এতে হতাশা দেখা দিয়েছে প্রকৃতিপ্রেমীদের মাঝে। অবাধে পাহাড় কেটে মাটি বিক্রির ঘটনায় পাহাড় খেকোদের খুঁিটর জোর নিয়ে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় তিন জুয়ারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায়, গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম ও এসআই শামছুল ইসলামের যৌথ নেতৃত্বে একদল পুলিশ করগাঁও গ্রামে জুয়া খেলায় অভিযান পরিচালনা করে। এতে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার করগাঁও গ্রামের আব্দুল হাইর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের জন্য ৭জনকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, কেন্দ্রীয় ড্যাব এর সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ডাঃ জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ বিস্তারিত
মোহাম্মদ আলী মমিন ॥ সড়ক ও জনপদ বিভাগের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের উভয় পার্শ্বে অপরিকল্পিত বৈদ্যুতিক খাম্বা স্থাপন করে প্রসস্ততাকে সংকোচিত করার কার্যক্রম বাস্তবে দৃশ্যমান হয়ে পড়েছে। সরজমিনে দেখা যায়, বিদ্যুৎ বিভাগ শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের সওজ অধিদপ্তরের ভূূমির সীমানায় বৈদ্যুতিক খুটি স্থাপন করার নিদের্শনা থাকলেও অপরিকল্পিত ও সমন্বয়হীনভাবে খাম্বা স্থাপন করা হচ্ছে। সড়ক বিভাগের সাথে সমন্বয় না করে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটি এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, নিজের পরিবার তথা দেশের স্বার্থে সু-শিক্ষা অর্জনের বিকল্প নেই। যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এসএসসি পর্যন্ত বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ এপ্রিল হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। সভাপতি পদে ৫ জন প্রার্থী, সাধারণ সম্পাদক ২ জন ও যুগ্ম-সাধারণ সম্পাদক ৩ জন সহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন। সভাপতি পদে এডঃ হাবিবুর রহমান, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com