মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন জুয়াড়িকে কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৭৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় তিন জুয়ারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম ও এসআই শামছুল ইসলামের যৌথ নেতৃত্বে একদল পুলিশ করগাঁও গ্রামে জুয়া খেলায় অভিযান পরিচালনা করে। এতে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার করগাঁও গ্রামের আব্দুল হাইর ছেলে আব্দুল মুমিন (৩৮), মৃত আব্দুল হামিদের ছেলে সায়েদুল ইসলাম (৩২) ও মৃত কদ্দুস মিয়ার ছেলে নূরুল আমীন (৩৫)। পরে শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানীর কক্ষে নিয়ে গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com