বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গণঅনশন কর্মসূচিতে জি কে গউছ রাজপথে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গণঅনশন আর মানববন্ধনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরূদ্ধার করা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।
তিনি গতকাল রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় গণঅনশন কর্মসূচি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতাদের পানি পান করিয়ে এ অনশন ভাঙান।
সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুল কথাটি হচ্ছে যে কোনো মূল্যে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে।
তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। আমরা বিশেষায়িত হাসতাপাতালে তার পছন্দ মত হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতালে সরকারের নিয়ন্ত্রণ থাকে তাই চিকিৎসাও সেইভাবে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com