শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসা ও জুয়ার জমজমাট আসর

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসা ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। ফলে চুরি-ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে কতিপয় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই এসব চলছে। প্রতি রাত বিভিন্ন স্থান থেকে শত শত যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশন থেকে ট্রেনে আসা যাওয়া করছে। সন্ধ্যার পর থেকেই ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগহ ও স্বর্ণের অলংকার ছিনতাই হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার আসর বসে। শত শত জুয়াড়িরা প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেল যোগে এসব আসরে যোগ দেয়। ভোর পর্যন্ত বিরামহীনভাবে জুয়া ও মাদক ব্যবসা চলে। অনেকেই জুয়ায় টাকা হারিয়ে বিভিন্ন চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। অপরদিকে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com