মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের মৃত ছইব উল্লার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ কদ্দুছ আলী (৪৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নালমুখ বাজার থেকে মাদক ব্যবসায়ী কদ্দুছ আলীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী কদ্দুছ আলীর বিরুদ্ধে জি.আর ৩৮৫/১৮ মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com