বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এনামুল হক সেলিম

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছে এডঃ মোঃ এনামুল হক সেলিম। গত ১৮ ফেব্র“য়ারী তিনি এ পদত্যাগপত্র জমা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে দাখিলকৃত পদত্যাগপত্রে এনামুল হক সেলিম উল্লেখ করেন, বিএনপি’র দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি একাধিক পদে থাকার বিধান নেই। তাই তিনি দলকে শক্তিশালী করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সূত্র জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অন্যান্য পদ থেকে পদত্যাগ করার জন্য এডঃ এনামুল হক সেলিমকে নির্দেশ প্রদান করেন। এ ছাড়া দলের গঠনন্ত্র অনুযায়ী এক ব্যক্তি একাধিক পদে না থাকার বিধান রয়েছে। তাই এক দিকে সেলিম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হলেও আহ্বায়ক কমিটি গঠনে দায়িত্ব প্রাপ্ত ৭ জনের একজন এনামুল হক সেলিম। এ অবস্থায় দলের শৃংখলা ফিরিয়ে আনতে দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তিনি জেলা স্বেচ্ছসেবক দলের পদ থেকে পদত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com