বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় পার্টির নেতা তাজুল ইসলামের মৃত্যুতে এরশাদের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম এ মমিন চৌধুরী বুলবুল, প্রফেসর আবিদুর রহমান, অ্যাডভোকেট শিবলী খায়ের, গাজী মিজবাহ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ ছামাদ, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি ও উপজেলা জাপা সভাপতি হাজী এম এ ছালাম তালুকদার, জাতীয় পার্টির পৌর সভাপতি হাজী দুলাল, উপজেলা জাপা নেতা মুহিদ আহমেদ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ জামাল হোসেন লিটনসহ জাতীয় পার্টি, জাতীয় যুবসংহতি, জাতীয় ছাত্রসমাজ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মরহুমের জানাজার নামাজে অংশ নেন। পরে ধলাই পাড়স্থ গ্রামের বাড়িতে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হয়। এ দিকে জাপা নেতা তাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতা আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ এমপি। তিনি শোক বার্তায় জাপা নেতা তাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি বলেন, মরহুম মোঃ তাজুল ইসলাম নিতান্তই একজন নিবেদিত রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারঁ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com