মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এক অটোরিক্সা ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ছিনতাইকারীর নাম জাবেদ মিয়া (৩২)। তিনি হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের ফায়ার সার্ভিস রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকালে পৌরসভার উচ্ছেদকারী টিম ফায়ার সার্ভিস রোডে ঝটিকা অভিযান চালায়। এ সময় রাস্তার পাশের টং দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্পট মিটারিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গজনাইপুর ও পানিউমদা ইউনিয়নের গ্রাহকদের মধ্যে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন হয়। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে গতকাল প্রথম দিনে উভয় ইউনিয়নের ১৩৯ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রম সেবা প্রদান করা হয়েছে। এসময় পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে শহরের খোয়াইমুখ এবং চৌধুরীবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী, খাদ্যের মধ্যে মাছি বসে থাকা, ঢাকনাবিহীন খাদ্য রাখায় ধুলাবালী পরাসহ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে জাবেদ মিয়া (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর পুত্র। বুধবার রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নোংরা পরিবেশে খাদ্য পণ্য বিক্রি ও ওজনে কম দেয়ার দায়ে হবিগঞ্জ শহরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন। সহকারী পরিচালক আল আমিন বলেন, সন্ধ্যায় শহরের চৌধুরী বাজারে অভিযান চালানো বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশে মালামাল বিক্রি ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্ধন বেকারী, একটি ফাম্মেসী ও ফিস ফিটের দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানা পুলিশসহ বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার দক্ষিণ মাধবপুরের মনতলায় পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ বাস্তবায়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বহরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ধর্মঘর ইউপি চেয়ারম্যান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)। একই গ্রামের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইলিয়াস কামাল এর ২০১৫ সালের ৪ অক্টোবর দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মো. বিস্তারিত
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি দলমত নির্বিশেষে কৃতজ্ঞতা এবং হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি এবং সদ্য অবসরপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়কে নাগরিক সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জের সর্বস্তরের জনগণ। গতকাল বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জবাসী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এক অস্ত্র ব্যবসায়ীসহ ২জনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবের বাজার সৈয়দপুরের একটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মো. জোবায়ের (২৯) ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করায় গতকাল শায়েস্তাগঞ্জবাসী সংবর্ধনা প্রদান করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই তিনি সরাসরি চলে যান ঢাকায়। যোগ দেন জাতীয় সংসদের চলতি অধিবেশনে। অধিবেশনে যোগদান করে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি প্রতি কৃতজ্ঞতা বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জির নেতৃত্বে উপজেলা সদরের বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য খাদ্য, পশু খাদ্য ও ওষুধ আইন রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় মেয়াদ বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্র“য়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্র“য়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে। গতকাল বুধবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এই সময়সূচি পাওয়া যাচ্ছে। সময়সূচি অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ এ্যাজমা চেক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জি আর ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের রয়েল ফুড চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি এ্যাডভোকেট আলাউদ্দিন তালুকাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে জেলা যুবলীগ। দীর্ঘ দিন দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে নিস্কৃয়তার দরুন এবং জাতীয় দিবস অথবা কেন্দ্র ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সমূহ পালন না করার দায়ে জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, চুনারুঘাট পৌর যুবলীগের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com