বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাইকপাড়া থেকে ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে জাবেদ মিয়া (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর পুত্র। বুধবার রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ ও তার এক সহযোগী। অটোরিকশাটি বাইপাস রোড পৌঁছলে জাবেদ ও তার সহযোগী চালক ফেরদৌসকে বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাইকপাড়ায় গিয়ে জাবেদকে আটক করে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, জাবেদের স্বীকারোক্তি মতে তার সহযোগীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com