রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরের মনতলায় পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪৬৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার দক্ষিণ মাধবপুরের মনতলায় পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ বাস্তবায়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বহরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় চেয়ারম্যান আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজূল হক, অধ্যক্ষ আলীআজগর, কামেশ রন্জন কর, জাপা নেতা আক্তার হোসেন মনির, মোঃ আলাউদ্দিন, লুৎফুর রহমান প্রমুখ। সভাশেষে বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফকে আহ্বায়ক ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া ও শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল হোসাইন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট মনতলার দুর্লভপুর মৌজায় পলিটেকনিকেল স্কুল এন্ড কলেজ বাস্তবায়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com