বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নোংরা পরিবেশে খাদ্য পণ্য বিক্রি ও ওজনে কম দেয়ার দায়ে হবিগঞ্জ শহরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।
সহকারী পরিচালক আল আমিন বলেন, সন্ধ্যায় শহরের চৌধুরী বাজারে অভিযান চালানো হয়। এ সময় নোংরা পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে ইফা রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতি ২০ কেজিতে দেড় কেজি ওজন কম দেওয়ায় শিউলি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার টাকা, একই অভিযোগে শিউলি স্টোরকে ৩ হাজার টাকা ও পলি স্টোরকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com