বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারে হবিগঞ্জের এক অস্ত্র ব্যবসায়ীসহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এক অস্ত্র ব্যবসায়ীসহ ২জনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবের বাজার সৈয়দপুরের একটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার লাখাই থানার লকনাউক গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মো. জোবায়ের (২৯) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাছন ফাতেমাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র ফয়জুর রহমান (৩২)। তবে ফয়জুর রহমান বর্তমানে আম্বরখানা মজুমদারী এলাকার ৭২/২ নম্বর বাসার বাসিন্দা ও মো. জোবায়ের আম্বরখানা ওয়েবস ৪৩/২ নম্বর বাসার বাসিন্দা।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল উপজেলার ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ ষ্টোরের সামনে অভিযান চালিয়ে ফয়জুর রহমান ও মো. জোবায়ের নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থাকে ৯ এমএম পিস্তলের গুলি, একটি শর্টগানের কার্তুজ উদ্ধার এবং একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়।
উদ্ধারকৃত গুলি-কার্তুজ এবং আটককৃত আসামীদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com