বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অটোরিক্সা ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এক অটোরিক্সা ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ছিনতাইকারীর নাম জাবেদ মিয়া (৩২)। তিনি হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ ও তার এক সহযোগী। অটোরিকশাটি বাইপাস রোড পৌঁছুলে জাবেদ ও তার সহযোগী চালক ফেরদৌসকে বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ সময় ফেরদৌসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাইকপাড়ায় গিয়ে জাবেদকে আটক করে। তবে তার অপর সহযোগী পালিয়ে যায়। পরে জাবেদকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, জাবেদের স্বীকারোক্তি মতে তার সহযোগীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com