মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
  • ৮৬৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জির নেতৃত্বে উপজেলা সদরের বড় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য খাদ্য, পশু খাদ্য ও ওষুধ আইন রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মফিজ মিয়ার ফার্মেসীকে ৩হাজার টাকা, ফারুক মিয়ার সুতার দোকান থেকে ১৫কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে নগদ ৩ হাজার টাকা এবং সাব্বির পোল্ট্রি খাদ্যের দোকানকে ৫শত টাকাসহ মোট সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ১৫ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ভূমি অফিসের সামনে পুঁড়িয়ে ফেলা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকছুদুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com