বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে যাত্রীবাহী বাস চাপায় আব্দাল মিয়া (৫০) নামে এক  রিক্সা যাত্রী  নিহত হয়েছেন। এ সময় বাসটি একটি জুতার দোকানে আঘাত হানে। এতে দোকানটির ক্ষতি হয়। এর কিছুক্ষণ আগে ওই বাসটি একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দিলেও সিএনজির ৪ যাত্রী আহত হন। নিহত আব্দাল মিয়া নবীগঞ্জ শহরতলীর আদিত্যপুর গ্রামের মৃত হাফিজ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীর ছিনতাইয়ের সময় ভূয়া আইনজীবি ও নামদারী সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল রোববার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হচ্ছে-শহরের অনন্তপুর এলাকার শাহজাহান ও সুলতান মামমুদপুর গ্রামের কাদিরের ছেলে করিম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মস্তুফা মিয়ার স্ত্রী সামছিয়া বেগম (৩০) বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মুস্তাফিজুরের অসাধারণ বোলিং স্পেল আর ব্যাটসম্যানদের দলীয় নৈপূন্যে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়ে স্বাদ গ্রহণ করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো আসল টাইগার মাশরাফিবাহিনী। টস জিতে আগে ব্যাট করা ভারতের দেয়া ২০০ রানের লক্ষ্যে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানীর তারিখ ৬ জুলাই নির্ধারণ করেছে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল মামলাটি আমলে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির আহমদ পাটোয়ারি। এদিকে অসুস্থার কারণে আরিফকে আদালতে হাজির করা হয়নি কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। সাবেক স্বরাষ্ট্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৭১ টিভি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী ড. বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ ১ মাস ৩ দিন কারাভোগের পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল রবিবার জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি বিকাল ৫টায় ধুলিয়াখালস্থ জেলা কারাগার থেকে বেরিয়ে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলার বিভিন্ন বিস্তারিত
মুফতী এম এ মজিদ নবীজীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইব্নে ওমর (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সাঃ) বলেন, রোযা এবং পবিত্র কুরআন শরীফ বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে আমার প্রতিপালক আমি তাকে দিনের বেলা পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত রেখেছি। তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতে নিন্দ্রা থেকে বিরত রেখেছি। বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিদ্যুতের মিটারের মালিকানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। গতকাল রবিবার সকালের দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের আয়েত আলী ও তার ভাই আবেদ আলী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অল্পনা রাণী দাস (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। সে পাহারপুর গ্রামের সদয় চন্দ্র দাশের স্ত্রী। সুত্র জানায়, ৬ মাস আগে নোয়খালী জেলার স্বর্ণচর গ্রামের গোপাল চন্দ্র দাশের মেয়ে অল্পনা রাণী দাশের সাথে বিয়ে হয় আজমিরীগঞ্জ থানার বদরপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফপুর গ্রামের জুূয়া খেলাকে কেন্দ্র করে দু’দল লোকের হামলা ও সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের ফজর আলীসহ কয়েকজন শরিফপুর প্রাইমারী স্কুলের বারান্দায় জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মরতুজ আলীর ভাই আব্দুল আওয়াল। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতপাড়া থেকে এক পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক পকেটমার হচ্ছে-শহরের মোহনপুর এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র মাসুম মিয়া (৩৫)। গতকাল রবিবার আদালত প্রাঙ্গণে জাকারিয়া নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার সময় তাকে হাতেনাতে আটক করে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা বিস্তারিত
হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিস্ফোরক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শ্রমিক দল নেতা সফিকুর রহমান সফিক (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হাসপাতালের সামন থেকে তাকে আটক করে। সফিক অনন্তপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে বিস্ফোরক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এদিকে আটক সফিক বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের কয়েক বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট শাখার সহ-সভাপতি মোঃ হাছান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে তাকে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের চৌধুরী বাজার এলাকায় সন্তোষী মিষ্টান্ন ভান্ডার, মোদক ভেরাইটিজ ষ্টোর, রজব আলী ষ্টলকে পচাঁবাশি খাবার বিক্রির অপরাধে ২৭৫০ টাকা ও লোকনাথ ফার্মেসীকে লাইসেন্স এর মেয়াদ না থানায় ৫শ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাজনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রাজনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া বিচারিক আদালত বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com