মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ গউছের জামিন না মঞ্জুর ৬ জুলাই পরবর্তী শুনানী

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানীর তারিখ ৬ জুলাই নির্ধারণ করেছে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল মামলাটি আমলে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির আহমদ পাটোয়ারি। এদিকে অসুস্থার কারণে আরিফকে আদালতে হাজির করা হয়নি কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও গতকাল আদালতে হাজির করা হয়নি। তাদের অনুপস্থিতিতেই মামলার শুনানীর তারিখ নির্ধারিত হয়। তবে মামলার ২২ জন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও হবিগঞ্জ পৌরসভার মাবেক মেয়র জি কে গৌছসহ অন্য ২০ জন আসামীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের জন্য জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর হয়।  সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ জানান, আজ (গতকাল) সকাল ১০টার দিকে মামলাটি আমালে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বর্তমানে এই মামলার চার্জশিটভুক্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছসহ ৩২ আসামির ১৪ জন কারান্তরীণ। জামিনে রয়েছেন ৮ জন। বাকিরা পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com