মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জামিনে মুক্ত হয়ে ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক ॥ আন্দোলন এ অংশগ্রহণ করা অপরাধ হলে আমি বারবার অপরাধ করে যাব

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ ১ মাস ৩ দিন কারাভোগের পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল রবিবার জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি বিকাল ৫টায় ধুলিয়াখালস্থ জেলা কারাগার থেকে বেরিয়ে Musfiq Hossin 1 copyআসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রদল নেতাকর্মীরা। সৈয়দ মুশফিককে কারা ফটকে স্বাগত জানাতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও শত শত ছাত্রদল কর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতাকর্মীরা মূহুর্মূহু শ্লোগানে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে তাকে বাসায় নিয়ে আসেন। এসময় ছাত্রদল নেতাকর্মীদের সংবর্ধনার জবাবে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, ‘বিপন্ন গণতন্ত্র পুনঃরুদ্ধার এর আন্দোলন এ অংশগ্রহণ করা যদি আমার অপরাধ হয়, আমি বারবার সে অপরাধ করে যাব। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বের প্রতি আস্থা রাখার অপরাধে যদি আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়ে থাকে তাহলে কারাগারকে দ্বিতীয় বাড়ি হিসেবে মেনে নেব। তবুও কোন অপশক্তির কাছে মাথা নত করব না। কারাগারে থাকা অবস্থায় জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ আমার মুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com