বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ৭১ টিভি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। ৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, বর্তমান সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, বিটিভি প্রতিনিধি আলমগীর খান সাদেক, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, যুগান্তর প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াজ রাজ চৌধুরী। বক্তব্য রাখেন, যায়যায়দিন প্রতিনিধি প্রদীপ দাস সাগর, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সুরুজ আলী, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, বকুল কাজী, সুমন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com