বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রজদ্বানে মহান আল্লাহ রোযাদারদের জন্য রহমতের দরজা খুলে দেন

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
নবীজীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইব্নে ওমর (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সাঃ) বলেন, রোযা এবং পবিত্র কুরআন শরীফ বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, হে আমার প্রতিপালক আমি তাকে দিনের বেলা পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত রেখেছি। তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতে নিন্দ্রা থেকে বিরত রেখেছি। তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন। তখন এদের সুপারিশ কবুল করা হবে।
রোযার দ্বারা প্রবৃত্তির আকলের পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এর দ্বারা মানুষের অন্তরে আল্লাহর ভয়ভীতি এবং তাওকওয়ার গুন সৃষ্টি হয়। আল্লাহ পাক বলেন, যাতে তোমরা তাওকওয়ার গুন অর্জন করতে সক্ষম হও। রোযার দ্বারা মানুষের স্বভাব নম্রতা ও বিনয় সৃষ্টি হয় এবং মানব মনে আল্লাহর আজমত মহত্বের ধারণা জাগ্রত হয়।
রজদ্বানে মহান আল্লাহ রোযাদারদের জন্য রহমতের দরজা খুলে দেন। প্রতিটি নেক কাজের বিনিময় ৭০ গুনে গুনান্তিত করেন। যে ব্যক্তি আন্তরিকতার সঙ্গে রোযা রাখে তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। রমদ্বান মাসে কোন ব্যক্তি যদি কোন রোযাদারকে খেজুর কিংবা মিষ্টি শরবত অথবা তীল পরিমাণ দুধ দ্বারাও ইফতার করায় তবে তার জন্য রমদ্বান মাসের প্রথম অংশে আল্লাহ রহমত ও করুনা, দ্বিতীয় অংশে ক্ষমা এবং তৃতীয় অংশে জাহান্নামের আজাব হতে নাজাতের সুসংবাদ রয়েছে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
০১৭১৪-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com