বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরিফপুরে জুয়াখেলাকে নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফপুর গ্রামের জুূয়া খেলাকে কেন্দ্র করে দু’দল লোকের হামলা ও সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের ফজর আলীসহ কয়েকজন শরিফপুর প্রাইমারী স্কুলের বারান্দায় জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মরতুজ আলীর ভাই আব্দুল আওয়াল। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তবে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধিন আহতরা জানায়, তর্কবিতর্কের এক পর্যায়ে ফজর আলীর লোকজন মুক্তিযোদ্ধা মরতুজ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ী ঘর ভাংচুর ও লুট পাট করা হয়। হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুত্বর আহত ওয়াহেদ মিয়া, মালেক মিয়া, রায়হান, মনসুর মিয়া, মকছুদ আলী, আলাবানু, রহিমা খাতুন, ফুলবানু কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com