বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জের পাহাড়পুরে গৃহবধূ অল্পনার লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অল্পনা রাণী দাস (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। সে পাহারপুর গ্রামের সদয় চন্দ্র দাশের স্ত্রী। সুত্র জানায়, ৬ মাস আগে নোয়খালী জেলার স্বর্ণচর গ্রামের গোপাল চন্দ্র দাশের মেয়ে অল্পনা রাণী দাশের সাথে বিয়ে হয় আজমিরীগঞ্জ থানার বদরপুর ইউনিয়নের পাহারপুর গ্রামের রামাকান্ত দাশের ছেলে সদয় চন্দ দাসের। বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার জীবন।
হঠাৎ শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর স্বামী সদয় চন্দ্র টিভিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার ক্রিকেট খেলা দেখার জন্য বাইরে যায়। এ সুযোগে অল্পনা রাণী ঘরের তীরের সাথে শাড়ি দিয়ে ফাঁস লাগায়। পরে রাত ১০টার দিকে তার স্বামী বাড়িতে এসে অনেক ডাকাডাকি করার পর দরজা না খুললে জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যসহ এলাকাবাসী এগিয়ে এসে লাশ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হসপাতালে প্রেরণ করেন। আজমিরীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্ত ছাড়া এটি হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com