শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের সাংবাদিক হাছান আলী গুরুতর অসুস্থ্য ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের কয়েক বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট শাখার সহ-সভাপতি মোঃ হাছান আলী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে তাকে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার বাম পা ও বাম হাতে কিছুটা সমস্যা হওয়ায় চলাফেরা করতে পারছেন না। এমনকি কথা বলতেও পারছেন না। তিনি যাতে আবার সুস্থ্য হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে তার সুস্থ্যতা কামনা করেছেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সকল সদস্যবৃন্দ। চুনারুঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দও তার আশুরোগ মুক্তি কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com