বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার শিবপাশা গ্রামে। গ্রামবাসী জানায়, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামে বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এ অবস্থায় গ্রামবাসী নিজ উদ্যোগে গ্রামে
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় দেড় শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক মহিলা মারা গেছে। ডায়রিয়া আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গত শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৫০) মারা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় শনিবার ভোর রাতে থানা পুলিশ ধর্ষক সত্তর মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গত ১৫ অক্টোবর মাধবপুর পৌরসভার কলেজপাড়ায় আঃ রশিদ এর স্ত্রী মাঠে ছাগল চড়াতে গেলে তাকে একা পেয়ে একই গ্রামের মিয়াব আলীর ছেলে ছত্তর মিয়া জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মাধবপুর
স্টাফ রিপোর্টার ॥ বছর ঘুরে বাংলাদেশের মুসলমানদের দুয়ারে আত্মত্যাগ ও খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে অন্যতম বৃহৎ ঈদ উৎসব ঈদ-উল-আজহা। বিশ্ব মুসলিমের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল-আজহা। আগামীকাল বুধবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ। ঈদ মোবারক! আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি পূর্ণ আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঈদ ও দূর্গোৎসবের কেনাকাটায় ব্যাপক জাল টাকার ছড়াছড়ি হচ্ছে। মহাজনরা জাল টাকা ব্যবহারকারীদের আটক করলেও পুলিশের ঝামেলা এড়াতে এদের ছেড়ে দিচ্ছেন। ব্যাংকের টাকার বান্ডিল থেকেও বেরিয়ে আসছে জাল টাকার নোট। পৌরসভার বাসিন্দা অহি চৌধুরী জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে বান্ডিল ভেঙ্গে পাওয়া যাচ্ছে জাল টাকা। এ টাকা নিয়ে আবারো
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চুনারুঘাট-মাধবপুরবাসী সহ হবিগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা সবার মাঝে আরো গভীর করুক ভ্রাতৃত্বের বন্ধন, ঈদ হোক সকলের। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও
চুনারুঘাট প্রতিনিধি ॥ পরকীয়ার কীর্তিকান্ড দেখে ফেলায় স্ত্রীকে পিঠিয়ে জখম করে সোজা হাসপাতালে পাঠিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানান, চাটপাড়া গ্রামের আঃ গফুরের পরকীয়া নিয়ে তার স্ত্রী শেলি আক্তার (৩০) এর সাথে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে এলাকায় কয়েকদফা সালিস হয়েছে। কিছুদিন
বাংলাদেশ যাতে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে -জেলা প্রশাসক নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, প্রত্যেক মানুষের শরীরে শুভ এবং অশুভ শক্তি উভয়ই বিরাজ করে। আর শুভ শক্তির দৃষ্টান্ত স্থাপনের জন্য দেবী দূর্গার আর্বিভূত হয়েছিলেন। সমাজে শুভ শক্তি স্থাপনে মহালয়া কিছুটা হলেও ভুমিকা রাখবে। তিনি বলেন,
কুঞ্জিকা রূপে পূজিত হলো কোয়েল পূজো মন্ডপে হাজারো ভক্তের ঢল বরুন সিকদার ॥ শারদীয় উৎসবের মূল আকর্ষন কুমারী পূজো। প্রতি বছরের ন্যায় এবারেও হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে শান্তিপূর্ন ভাবে কুমারী পূজো অনুষ্ঠিত হয়েছে। এবছরের পূজোয় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ চপল ভট্টাচার্য্য ও শুকা ভট্টাচার্যের কন্যা দেবরুতী ভট্টাচার্য কোয়েল (৮) কুঞ্জিকা রূপে অধিষ্টিত হয়েছে। কুমারী দেবীর
লন্ডনে ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ এর বিশাল সংবধনায় এম পি আবু জাহির হবিগঞ্জ-লাখাই বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় রুপান্তরিত হবে ইংল্যান্ড প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীদের সংগঠন ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকে হবিগঞ্জের কৃতি সন্তান ও সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে এক বিশাল সংবর্ধনা দিয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত হবিগঞ্জের সর্বস্থরের ব্যক্তিবগের উপস্থিতিতে পুরো
মাধবপুরে সমাজ কল্যাণ মন্ত্রী বিএনপি-জামায়াত অশান্তি সৃষ্টি করে নির্বাচন প্রতিহত করতে চায় মাধবপুর প্রতিনিধি ॥ সমাজ কল্যান মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ বলেছেন, বিএনপি জামায়াত জোট হেফাজতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য শুরু করছে। তারা যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্ভন করে দেশে অশান্তি সৃষ্টি করে নির্বাচন প্রতিহত করতে চায়। আওয়ামীলীগ রাজনৈতিকভাবে এ অপশক্তির মোকাবেলা করবে। সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত
হবিগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এমপি আবু জাহিরকে সংবর্ধান যুক্তরাজ্য থেকে, অলিউর রহমান অলি ॥ যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গতকাল ইংল্যান্ডে সফররত হবিগঞ্জ ৩-আসনের এমপি এডঃ আবু জাহিরকে সংবর্ধান প্রদান করা হয়েছে। এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ এর সভাপতিত্বে ও ব্যরিষ্টার এনামুল হক ও চৌধুরীর ফয়জুর রহমান মোস্তাকের পরিচালানায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
বাহুবল বাজারে পরিবহণ শ্রমিকদের তাণ্ডব রুট দখলের জের ॥ ব্যাপক যানবাহন ভাংচুর স্টাফ রিপোর্টার, বাহুবল থেকে ॥ রুট দখলের জের ধরে দু’দল পরিবহণ শ্রমিকের সংঘর্ষে বাহুবল বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্ট ধাওয়া ও যানবাহন ভাংচুরের তাণ্ডব চলে ঘন্টাকাল ব্যাপি। এতে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আত্মরক্ষা করেন। সংঘর্ষের পরপর অন্ততঃ ১৫টি যানবাহনে
আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আমরা যদি প্রকৃত মানুষ হতে পারি তাহলে সমাজ উন্নত হবে স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, আমরা সবাই হয়তো ডিসি এসপি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না, কিন্তু আমাদের সবাইকে মানুষ হতে হবে। আমরা যদি প্রকৃত মানুষ হতে পারি তাহলে সমাজ উন্নত হবে।