বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব মৃত্যু-১ ॥ আক্রান্ত দেড় শতাধিক

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৬১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় দেড় শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক মহিলা মারা গেছে। ডায়রিয়া আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গত শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৫০) মারা গেছে। ডায়রিয়া উপদ্রুত এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন রোগীরা হল- আরতি (২০), আরজু বিবি (৫০), সোমাইয়া (৭), পারভিন (১৮), সালমান (১১), হোসছা বেগম (১০), মরিয়ম (৩৫), ইউনুছ (৫০), আঃ জাহের (৩০), পরান (১), সায়েরা খাতুন (৪০), রায়হান (৩), আকাশ (৩), ফাতেমা (৩), রোমেনা (২২), মেহেদী (২৪), আঁখিনুর (১), রাশিদা (৪০), তামান্না (৭), সোনামনি দাস (৭), মনোয়ারা (১৮), আম্বিয়া (৩৫), সোনা মিয়া (৫৫), সাজেদা (৩৫), সামছুন্নাহার (৩২), বিপুল চান (৫), তাহমিনা (২৫)। এছাড়া উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্য, কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীস দেবনাথ জানান এটি ডায়রিয়া নয় ফুড পয়জনিং। মাঠকর্মীদের নিয়ে জরুরী মিটিং করে পর্যাপ্ত স্যালাইন সহ তাদের মাঠে পাঠানো হয়েছে। দুই এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com