বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিঠিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
  • ৬৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরকীয়ার কীর্তিকান্ড দেখে ফেলায় স্ত্রীকে পিঠিয়ে জখম করে সোজা হাসপাতালে পাঠিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এলাকাবাসী জানান, চাটপাড়া গ্রামের আঃ গফুরের পরকীয়া নিয়ে তার স্ত্রী শেলি আক্তার (৩০) এর সাথে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে এলাকায় কয়েকদফা সালিস হয়েছে। কিছুদিন আগে এসব বিষয় নিয়ে আবারো স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে শেলি বেগম বাবার বাড়ী চলে যান। স্থানীয় মুরুব্বীরা আবারো বিষয়টি নিষ্পত্তি করে দিলে রবিবার শেলি আক্তার স্বামীর গৃহে আসেন কিন্তু স্বামীকে পরকীয়া প্রেমিকার সাথে দেখে ফেলেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটি হয় উভয়ের মাঝে। এক সময় উত্তেজিত হয়ে আঃ গফুর স্ত্রীকে মারধর শুরু করেন। এতে শেলি আহত হলে তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। রাতে অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। শেলি বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন থেকে পরকীয়ায় আসক্ত। এ নিয়ে প্রায় সময়ই স্বামী আঃ গফুর তাকে শারিরীক ভাবে নির্যাতন করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com