বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বাহুবলে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৪৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার শিবপাশা গ্রামে।
গ্রামবাসী জানায়, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শিবপাশা গ্রামে বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এ অবস্থায় গ্রামবাসী নিজ উদ্যোগে গ্রামে পাহারা বসায়। গত ৪/৫দিন আগে গ্রামের এক বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন তা আঁচ করতে পেরে চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় গ্রাম পাহারায় নিয়োজিত লোকজন দু’ডাকাতকে চিনে পেলে। বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার রাত ৮টার দিকে রঙ্গাই মিয়ার লোক ভিংরাজ মিয়ার লোকজনের উপর হামলা চায়। পরবর্তীতে এ হামলা সংঘর্ষে রূপ নেয়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। আহতদের মাঝে ভিংরাজ মিয়া (৩৫), আবুল কালাম (২৮), শাহীন মিয়া (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও আব্দুস সহিদ (৪২), আব্দুল মুতাব্বির (৪০), আবিদ মিয়া (২৮), আব্দুস সাত্তার (৬৫), মখলিছ মিয়া (২৭), তাহির মিয়া (৩০), আলফু মিয়া (৩০), জিতু মিয়া (২৫) ও আব্দুল কাইয়ূম (৩৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com