বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

সুলতানশী হাবেলীতে বাৎসরিক ওরস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসকি সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীতে প্রতিবছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে গত সোমবার ২১শে রমজান হযরত মৌলা আলী মুসকিল কুসা (রাঃ)-এর পবিত্র শাহাদাত দিবস ও হযরত সৈয়দ আব্দুর রহিম হোসাইনী চিশতি ওরফে মলাই মিয়া এবং সুলতানশী হাবেলীর বিশিষ্ট লেখক ইসলামীক চিন্তাবিদ ও গবেষক আওলাদে রাসুল সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি ওরফে আউলিয়া মিয়ার পবিত্র বাৎসরিক ওরস পালিত হয়েছে। সৈয়দ হাসান ইমাম হোসেনী চিশতি আউলিয়া মিয়া একজন আধ্যাতিক সাধক এবং পাকপাঞ্জাতান এবং মৌলা আলীর একজন পরম আশেক ছিলেন। তিনি জীবদ্দশ্যায় বিভিন্ন ওয়াজ এবং বয়ানে ওসিয়ত করে যান যে, আমি যে তারিখেই মারা যাই না কেন আমার ওরস যেন ২১ রমজানে সুলতানশী হাবেলীতে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল সুলতানসী হাবেলীতে এই ওরস পালন করা হয়। উক্ত ওরসে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও মুরিদানগনের সমাগম ঘটে। সারা রাত্র ব্যাপী ওয়াজ, মিলাদ-মাহফিল এবং সামা মাহফিল জিকির আজগার পালন করা হয়। রাতে তবারক বিতরণ করা হয়। ফজরের নামাজের পর সুলতানশী হাবেলীর কামেল গদিশীন ও সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মশিউল হাসান টিটু মিয়া হাজার-হাজার ভক্ত-মুরিদানগনের মধ্যে মৌলা আলী মুসকিল কুসা (রাঃ) ও ওলী আল্লাহর শান-মান নিয়ে তরিকা পন্থী বয়ান পেশ করেন। পরিশেষে বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরসের সমাপ্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com