সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার চৌমুহনী আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার পিতা প্রবাসে থাকায় সে পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ভিকটিমকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বিষয়টি পরিবারের প থেকে অভিযুক্তের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভিকটিমকে অপহরণ করে রনি মিয়া। পরে ভিকটিমের দাদা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় সোমবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক প্রধান আসামি মো. রনি মিয়া (২০)কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com