বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জে ভিজিএফের চাল বিতরণ করলেন হুইপ জিকে গউছ এমপি

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ এর সংসদ সদস্য হুইপ আলহাজ¦ জি, কে গউছ বলেন, মানুষ অনেক আশা-ভরসা নিয়ে আমাদের ২৪ এর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি নতুন সরকারকে রাষ্ট্র পরিচালনা ও মানুষের খেদমত করার দায়িত্ব দিয়েছে। আমরা যেন মানুষের সেই প্রত্যাশা পুরন করতে পারি। সোমবার হবিগঞ্জ শহরের শিরিষতলায় ভিজিএফের আওতায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হুইপ আলহাজ¦ জি, কে গউছ উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ‘আজকে যেভাবে চাল পেয়েছে এধরনের সহায়তা চলতেই থাকবে।’ প্রধান অতিথি বলেন, ‘সাধারণ মানুষের সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ছুটে বেড়াচ্ছেন।
খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com