রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মদ ও কয়েল আটক

  • আপডেট টাইম বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ৮৩ হাজার টাকা।
গতকাল ১৭ মার্চ ৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় গোপন আস্তানায় বাংলা মদ তৈরীর গোপন সংবাদের প্রেক্ষিতে গতকাল সকাল ৯টার দিকে সিন্দুরখান চা-বাগান নামক এলাকায় অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ১টি বাই-সাইকেল জব্দ করা হয়।
এছাড়া চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহলদল পাকাবাড়ী নামক এলাকায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অপরদিকে চুনারুঘাট উপজেলার দুধপাতিল বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com