রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলরত সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় আরডি হলে অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, প্রকৌশলী এম এ মুমিন বুলবুল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী শামীম, তোফাজ্জল সোহেল, সিদ্দিকী হারুন, সাংবাদিক প্রদীপ দাস সাগর, মুক্তাদির ইবনে ছালাম, মোজাম্মেল হক বাবুল, প্রজেনজিৎ চৌধুরী শিবু, আশিষ আচার্য্য, মুক্তাদির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com