মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ শহরের হাড়ি পাতিল রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে সাংবাদিক ও সুধীজন অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (জুলাই-ডিসেম্বর ২০২৬) এম.এ বাছিত, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি মুরাদ আহমদ, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য নিজামুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম ও তৌহিদ চৌধুরী, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, আবু তালেব, জসিম উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক (জুলাই-ডিসেম্বর ২০২৬) শাহরিয়ার আহমেদ শাওন, ইকবাল হোসেন তালুকদার, অঞ্জন রায়, এস.এম আমীর হামযা, জাবেদ ইকবাল তালুকদার, মোঃ সাদী, আহমেদ জনি চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। মাহফিলটি উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে তুলে সেই প্রত্যাশা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com