শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে গণহত্যা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৫ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লি বিদ্যুৎ এর ডিজি এম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিক মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, উপজেলা প্রজীব কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ছাদিকুর রহমান শিশু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ হামিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আঃ রশিদ, হায়দার আলী খান,গজেন্দ্র দাশ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবুল হুসেন আজাদসহ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিল, তা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই গণহত্যা কেবল একটি জাতির কণ্ঠরোধের চেষ্টা ছিল না, বরং তা ছিল গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। আজ আমাদের অঙ্গীকার করতে হবে যে, বীর শহীদদের সেই আত্মত্যাগ বৃথা যেতে দেব না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এই দিবসটি আমাদের কেবল শোক করার দিন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তির প্রেরণা। সভায় অতিথি ও অন্যান্য বক্তারা ২৫শে মার্চের ভয়াবহ স্মৃতিচারণ করেন এবং দেশের স্বাধীনতায় জীবন উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com