রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

চুনারুঘাটে ১৫০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলার স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভোক্ত মাদক ব্যবসায়ী ময়না মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৩টায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজিব দেব রায়, এএসআই কামাল এএসআই আতোয়ারসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার ৫নং শানখলা ডেউয়াতলী থেকে ১শ ৫০ পিস ইয়াবা ও বিক্রির জন্য ব্যবহৃত মোটর সাইকেল সহ গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার ৭নং উবাহাটা কাপুরিয়া গ্রামের আবু মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ছিল ময়না। সে দীর্ঘ দিন ধরে চুনারুঘাট, বি-বাড়ীয়া, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ সর্বত্র মাদক সাপ্লাই করে আসছিল। এদিকে মাদক সম্রাট ময়না আটক হওয়ায় সকলের মনে শান্তি বিরাজ করছে। ময়না গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে বিচারের আওতায় আনা হবে। এ পর্যন্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com