স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর জামেয়া ইসলামিয়া আরবিয়া ট্রাইটেল মাদ্রাসার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ সকাল ৯ টায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হযরত মাওলানা হাফেজ তাকহিমুল হক। উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি হাজী লুৎফুর রহমান নানু, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, এমদাদুর রহমান নানু, এডঃ মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক হাজী সফর আলী, কোষাধ্যক্ষ হাজী আব্দুল কাইয়ূম জলি। এছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন প্রভাষক এসএম লুৎফুর রহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, আনোয়ার হোসেন, আরব আলী, মাওলানা আশিকুর রহমান, ইয়াকুব মিয়া, সাইফুর রহমান, সেকুল মিয়া, পলাশ মিয়া, মাওলানা শামিম আহমেদ, মাওলানা মুখলিছুর রহমান, রাসেল মিয়া। ঈদ জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।